LibreOffice SymbolLibreOffice Symbol

Please support us!

ডায়ালগ সম্পাদকে বিদ্যমান কন্ট্রোলের বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করা হচ্ছে

আপনি ডায়ালগে সংযুক্ত কন্ট্রোলের বৈশিষ্ট্যাবলী নির্ধারণ করতে পারেন। যেমন, আপনার দ্বারা সংযুক্ত বোতামের রং, নাম, এবং আকার পরিবর্তন করতে পারেন। একটি ডায়ালগ তৈরি অথবা সম্পাদনা করার সময় আপনি অধিকাংশ কন্ট্রোল বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করতে পারেন। যদিও, আপনি রানটাইমে শুধুমাত্র কিছু বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারেন।

নকশা মোডের কন্ট্রোলের বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করতে, কন্ট্রোলে ডান ক্লিক করুন এবং তারপর বৈশিষ্ট্যাবলী নির্বাচন করুন।