Enable JavaScript in the browser to display LibreOfficeDev Help pages.
ম্যাক্রো টুলবার
ম্যাক্রো টুলবার এ ম্যাক্রো তৈরি, সম্পাদনা, এবং চালানোর কমান্ড রয়েছে।
যে লাইব্রেরিটি সম্পাদনা করতে চান তা নির্বাচন করুন। যে প্রথম মডিউলটি আপনি নির্বাচন করেছেন তা বেসিক IDE তে প্রদর্শিত হয়।
বেসিক ম্যাক্রো কম্পাইল করা হয়। ম্যাক্রো পরিবর্তন করলে অথবা ম্যাক্রোতে এক ধাপ বা প্রসিজার ধাপ ব্যবহার করা হলে এটি কম্পাইল করার প্রয়োজন হয়।
বর্তমান ম্যাক্রোর প্রথম মডিউলটি চালানো হয়।
বর্তমান ম্যাক্রো চালানো বন্ধ করা হয়। আপনি Shift+Ctrl+Q চাপতে পারেন।
ম্যাক্রো চালানো হয় এবং পরবর্তী প্রসিজারের পর এটি বন্ধ হয়ে যায়।
ম্যাক্রো চালানো হয় এবং পরবর্তী কমান্ডের দিলে এটি বন্ধ হয়।
বর্তমান ম্যাক্রোর পূর্ববর্তী রুটিনে সরাসরি চলে যায়।
প্রোগ্রাম লাইনে একটি ব্রেকপয়েন্ট সন্নিবেশ করানো হয়।
ব্রেকপয়েন্ট ব্যবস্থাপনার জন্য একটি ডায়ালগ কল করা হয়।
ম্যাক্রোতে চলক প্রদর্শনের জন্য এই আইকনটিতে ক্লিক করুন। চলকের বিষয়বস্তুসমূহ পৃথক একটি উইন্ডোতে প্রদর্শিত হয়।
Opens the Objects pane, where you can view Basic objects.
ম্যাক্রো ডায়ালগ খোলা হয়।
দুইটি সংশ্লিষ্ট বন্ধনী দ্বারা আবদ্ধ লেখা হাইলাইট করা হয়। শুরু বন্ধনী অথবা শেষ বন্ধনীর সামনে লেখার কার্সারটি স্থাপন করুন এবং তারপর এই আইকনটিতে ক্লিক করুন।
Basic IDE উইন্ডোতে মূল উৎস টেক্সট খোলা হয়।
নির্বাচিত বেসিক ম্যাক্রোর উৎস কোড সংরক্ষণ করা হয়।
Calls an "Open" dialog to import a BASIC dialog file.
In the dialog editor, this command calls a "Save as" dialog to export the current BASIC dialog.